কেউ হুইল চেয়ারে আবার কেউ ভ্যানে বসে রাজবাড়ী-১ আসনের (সদর-গোয়ালন্দ) গোয়ালন্দ উপজেলায় নৌকা মার্কার গণসংযোগ করছেন শতাধিক শারীরিক প্রতিবন্ধী। আলহাজ্ব কাজী কেরামত আলী’র নৌকা মার্কার গণসংযোগে নির্বাচনী প্রচারণা পোস্টার হাতে নিয়ে মাঠে নেমেছেন তারা।
গত সোমবার ও মঙ্গলবার বিকালে দেশের গুরুত্বপূর্ণ ঢাকামুখী প্রবেশদ্বার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় এ গণসংযোগ করতে দেখা যায়।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মণ্ডলের নির্দেশনায় ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো. আশরাফুল হোসেনের নেতৃত্বে গণসংযোগ করে তারা।
তারা দৌলতদিয়া বাজার, লঞ্চঘাট, ফেরী ঘাট, দৌলতদিয়া টার্মিনাল, তেল পাম্প, সিদ্দিক কাজীর পাড়া, মজিদ শেখের পাড়া, ফেলু মোল্লার পাড়া এলাকায় গণসংযোগে প্রায় ৪ শতাধিক নারীসহ সহস্রাধিক ভোটাররা অংশগ্রহণ করেন।
গণসংযোগে দৌলতদিয়া ইউনিয়নের ছাত্রলীগের আহ্বায়ক মো. শামীম, সিদ্দিক কাজী, শাহজাহান মৃধা, আজিজুল মন্ডল, শাহিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গণতন্ত্রকে নির্দিষ্ট গতিতে চলতে দিচ্ছে না সরকার: নজরুল
দৌলতদিয়া শারীরিক প্রতিবন্ধী সংস্থার সভাপতি সাধারণ সম্পাদক মুন্নাফ, রতন, শাহজাহান, রেজিয়া, রুবি, আকলিমা, বিথী একাধিক শারীরিক প্রতিবন্ধীরা জানান, বর্তমান সরকার শেখ হাসিনা আমাদেরকে অনেক সুবিধা দিয়েছেন। আমরা তো কাজ করে খেতে পারি না। আমাদের প্রতিবন্ধী ভাতা দিচ্ছেন। তাই দিয়ে আমরা বেঁচে আছি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নৌকা মার্কার ভোট চাচ্ছি। আমাদের নদী ভাঙ্গা এ ইউনিয়নের কাজী কেরামত আলী, এমপি অনেক কাজ করেছেন। কাজী কেরামত ভাই-নৌকার মার্কা পেয়েছে। তাই আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে কাজী কেরামত আলী ভাইকে এমপি বানিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করছি।
ইত্তেফাক/এমআই