ভারতে ২৪ ঘণ্টায় ৬ করোনা রোগী শনাক্ত

ভারতে কোভিড-১৯ করোনা ভাইরাসে দিনে দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত দেশটিতে করোনায় ৭৩ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দেশে মোট আক্রান্তের এ খবর লোকসভায় প্রকাশ করেছেন বলে খবর আনন্দবাজার অনলাইনের। খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ছয়জন করোনায় আক্রান্ত হয়েছে। 

স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন লোকসভায় বলেছেন, দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৭৩ জন। এদের মধ্যে ৫৬ জন ভারতীয় নাগরিক এবং ১৭ জন বিদেশি নাগরিক।

আরও পড়ুন: উচ্চ তাপমাত্রায়ও ছড়াতে পারে করোনা ভাইরাস 

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বুধবার পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬২। গত মঙ্গলবার পর্যন্ত এ সংখ্যা ছিল ৬১।  মঙ্গলবার নতুন করে ১৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছিল। এদের মধ্যে আট জন কেরলের, তিন জন কর্নাটকের এবং পাঁচ জন মহারাষ্ট্রের পুণের। এর আগে বেঙ্গালুরু, দিল্লি, উত্তরপ্রদেশ, জম্মু এবং পঞ্জাবে করোনার সংক্রমণ ধরা পড়েছে।

ইত্তেফাক/আরআই