আমার হূদয় যেন অতি স্বচ্ছ পানির শরীর
কেউ কথার ঢিল মারলেও সহজেই মুছে ফেলি
মনেও পোষে রাখি না হিংসা ঘৃণা কোনো কৈফিয়ত
পুষে রাখলে ভালোবাসা আসবে না থাকবে না
হে হূদয়!
সাগরের গভীর শোভন হয়ে যাও
ভেবে দেখো
সব নদ-নদী ঝরনা আর হ্রদের জঞ্জাল
অবশেষে কেন সাগরে এসেই শেষ!
পড়ে এটমবোম বিধ্বংসী গ্রেনেড আর গ্রিনহাউজ
তবুও ধৈর্য ধরেই সাগর হয়েছে রত্নাকর
তুমিও তেমনি রত্নাকর হয়ে যাও
কখনো সমুদ্রে দেখি প্লাবন সুনামি সাইক্লোন
তুমিও সেভাবে প্রতিবাদী সাহস সঞ্চয় করো।