আজ সকালের রোদটা দেখো
কেমন মিষ্টি আলো
দেয় তাড়িয়ে কালো।
আজ সকালের বাতাস দেখো
কেমন মৃদুমন্দ
তাড়ায় দ্বিধাদ্বন্দ্ব।
আজ সকালের পাখির কূজন
ছড়ায় এমন সুর
মুগ্ধ হূদয়পুর।
আজ সকালের সকল বাগান
ফোটায় এমন ফুল
আনন্দে মশগুল!
আজ সকালে আমার শিশু
শোনায় এমন গান
জুড়ায় সবার প্রাণ।
আজ সকালে আকাশ থেকে
ঝরছে অবিনাশী
স্বপ্ন রাশি রাশি।
কিসের জন্য? ধন্য হয়ে
সবার মনেই হাসি
মোহন সুরের বাঁশি।
জাতির পিতার জন্মদিনের
খুশির সুবাস এই
দেই ছড়িয়ে দেই!