শেখ মুজিবুর অসম সাহস শোষণের প্রতিকূলে
শেখ মুজিবুর দীপ্ত সূর্য আঁধার ভয়ের মূলে।
শেখ মুজিবুর দানবের ভিতে কালবৈশাখী ঝড়
শেখ মুজিবুর উদার জমিন শিশুদের অন্তর।
শেখ মুজিবুর অসীম সাগরে দিক্ভ্রান্তের মাঝি
শেখ মুজিবুর জীবন জাগানো ঝিলিমিলি ঢেউরাজি।
শেখ মুজিবুর ভোরডাকা এক সোনালি রঙিন পাখি
শেখ মুজিবুর ভয়-সংকটে সচিকত দুই আঁখি।
শেখ মুজিবুর ভাষা সংগ্রামে মিছিল অকুতোভয়
শেখ মুজিবুর ছয় দফা আর জয় বাংলার জয়।
শেখ মুজিবুর গন্ধ বিলানো প্রতিদিন ফোটা ফুল
শেখ মুজিবুর তুলনাবিহীন নিজের সাথেই তুল।
শেখ মুজিবুর পৃথিবীর সেরা কণ্ঠে ভাষণদাতা
শেখ মুজিবুর দুখি মানুষের সংকটে মহাত্রাতা।
শেখ মুজিবুর দুর্গম পথে কাণ্ডারি অমলিন
শেখ মুজিবুর অবাধ প্রাণের অশোধিত এক ঋণ।
শেখ মুজিবুর বিশ্বের মাঝে অমর একটি বই
শেখ মুজিবুর মাথার ওপর সোনালি সূর্য ঐ।
শেখ মুজিবুর বাঙালির বুকে রোদ্দুর, নীলাকাশ
অবিনাশী প্রিয় শেখ মুজিবুর বাংলার নিঃশ্বাস।