করোনা ভাইরাস সম্পর্কে

মক্কা শরিফের খতিবের বয়ান

করোনা ভাইরাস প্রতিরোধে মসজিদুল হারামের খতিব আবদুর রহমান সুদাইসী গত ৮ মার্চ এশার নামাজের পর কাবা চত্বরে বয়ান করেছেন। তিনি উপস্থিত লোকদের উদ্দেশে বলেন, হে আমার মুসলমান ভাইয়েরা, এতে কোনো সন্দেহ নেই যে, এ ভাইরাস আল্লাহর হেকমতেই কার্যকর হয় এবং তার কুদরতেই উপনীত হয়। এটা আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা। যাতে বান্দা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। তিনি বলেন, কোনোক্রমেই আল্লাহর প্রতি আস্থাহীন হওয়া মানুষের জন্য উচিত নয়। বরং আবশ্যক হলো তারই দিকে প্রত্যাবর্তন করা। তার ওপর ভরসা রাখা ও দোয়া করা। যাতে আল্লাহ এ ভাইরাস ও মহামারি থেকে মুসলমানদের হেফাজত করেন। সৌদি সরকার হারামাইন শরিফাইনে সাময়িকভাবে কিছু দিনের জন্য ওমরা স্থগিত রাখা ও রাতে মাতাফ বন্ধ রাখাসহ কিছু পদক্ষেপ নিয়েছে। যাতে এদেশ (সৌদি আরব) এবং অন্যান্য মুসলিম দেশগুলোতে এ ভাইরাস ওমরার মাধ্যমে না ছড়াতে পারে। সৌদি সরকারের এ পদক্ষেপটি হারামাইন শরিফাইন এবং ওমরাকারী ও পরিদর্শনকারীদের সুরক্ষার জন্য জরুরি ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অস্থির, দুশ্চিন্তা ও ভয় না করে আল্লাহর সন্তুষ্টি ও তার রহমতের আশা করতে হবে। পরে তিনি মুসল্লিদের নিয়ে আল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করেন।

—লেখক : গবেষক ও প্রাবন্ধিক