উদীচীর দেশগান ও গণসঙ্গীত সন্ধ্যা

মো. আমিরুজ্জামান

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

 

উদীচী শিল্পীগোষ্ঠী নীলফামারীর সৈয়দপুর শাখা ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, দেশগান ও গণসঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। গত ১৬ মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ও সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের অধ্যক্ষ ড. আমির আলী আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য কাজী আবুল হাসনাত, উপদেষ্টা নূরুজ্জামান জোয়ার্দার, কথাসাহিত্যিক আকমল সরকার রাজু, সহ-সভাপতি শফিউল ইসলাম রঞ্জু প্রমুখ।

এরপর সমবেত সঙ্গীতের মাধ্যমে শুরু হয় দেশগান ও গণসঙ্গীত পরিবেশনা। এতে মিশু, জয়া, তপুশ্রী, বিথী, একুশি, মিষ্টি, অনুশ্রী, জুঁই, লিপি, শরীফা, মুন, তাজ, কিশোর, রকি, অপু সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন। স্বাধীনবাংলা বেতারের সেসময়ের গানগুলো এককভাবে পরিবেশন করেন তাসনিম, তপুশ্রী, সাদিয়া, রাফিয়া, বিথী জামান, মাইশা, অমৃতা, মুন, অনুশ্রী ও লিপি। সঙ্গীত পরিচালনায় ছিলেন শেখ রোবায়েতুর রহমান। যন্ত্রসঙ্গীতে ছিলেন হারমোনিয়ামে শেখ রোবায়েত, তবলা ও অক্টোপ্যাডে মিল্টন এবং  কি-বোর্ডে ছিলেন তাজ। কিশোরের মঞ্চসজ্জায় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন সংগঠনের সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাস।