বিএনপি চায় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে: আনিসুল হক

আইন বিচার ও সংসদ বিষযকমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপি মানে হত্যার রাজনীতি, বিএনপি মানে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা, বিএনপি মানে অস্ত্রের ঝনঝনানি, বিএনপি মানে দুঃশাসন আর বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করে একটি ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা।’

বুধবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদ মাঠে গণসংযোগ ও বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

আইনমন্ত্রী আরো বলেন, ‘নৌকায় ভোট দিলে এ দেশের মানুষ শান্তিতে বসবাস করে।’ 

আরও পড়ুনঃ এবার ইতালিতেও আগ্নেয়গিরির প্রভাবে ভূমিকম্প

বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক রাশেদুল কায়সার জীবন, এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম, রুহুল আমিন বকুল, কসবা পৌরমেয়র মো. এমরান উদ্দিন জুয়েলসহ সব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

ইত্তেফাক/কেকে