কুইজ

কে সে?

/ কুইজ

সত্যজিত্ বিশ্বাস

নাম বলতে লাগে না যে ঠোঁটে;   

দেখলেই তারে মুখে হাসি ফোটে। 

 

সে বলতে পারে মজার মজার জোক, 

মজার মজার আয়োজনে ভরায় আনন্দলোক।  

 

১৬ মার্চ ২০০৮ চলার শুরু কার?

নিরবিচ্ছিন্ন হাঁটছে পথ, মানেনি হার।

 

টাকা দিয়ে যারে, যায় না কো কেনা   

হাসি হাসি মুখ যার, অনেকেরই চেনা।

 

সপ্তাহে সে একবারই আসে, একবারই দেয় দেখা

তার বুকেতে ছড়া, কার্টুন, রম্য গল্প লেখা। 

 

বিবা-হিত, হত, ক্ষত, বিক্ষত মেটায় সবার আশা  

সবার জন্য তার বুকেতে ভালোবাসা ঠাসা।    

 

কাল তার জন্মদিনে ফোলাব রঙ্গিন বেলুন,

না বুঝলে এবার তবে শেষ পৃষ্ঠায় চলুন।   

 

উত্তর :সে হলো সেই সবার প্রিয় ঠাট্টা।

যে পারেননি তার জন্য তোলা রইল গাট্টা।