/ আইডিয়া সত্যজিত্ বিশ্বাস
/ কার্টুন রবিউল ইসলাম সুমন
সম্পাদক ভাই, খাইস্টামি করতে করতে তো ঠাট্টার এক যুগ পূর্তি হইয়া গেলো। একটা বিস্কুটও তো খাওয়াইলেন না।
খামোশ, এত বড় কথা? এক্ষুনি কেক নিয়ে আসছি।
কেক কই? এইডা তো চিতই পিঠা?
ছি, ছি, ছি... আপনারা আর কবে শিক্ষিত হবেন? পিঠাকেই যে ইংরেজিতে কেক বলে জানেন না?
ওরে বাটপার, ওরে বাটপার...।
না মানে, কইতাছি— কেক আনছেন ছুরি কই?
কী কইলেন?
এইটাও আমারে আনতে হবে? আপনারা না কন্ট্রিবিউটার? আপনাদের কন্ট্রিবিউশন কই?
তা-ও তো কথা। কেক লইয়া চলেন সবাই, কাওরান বাজার থন ছুরি কিইন্যা ওইখানেই কেক জবাই দিয়া আসি।
কী ব্যাপার, হাতে ছুরি কেন?
ভাই, ভুল বুইঝেন না, ঠাট্টার এক যুগ পূর্তি উপলক্ষে কেক কাটার ছুরি এইটা।
তাই নাকি, তাইলে কেক কই?
পুলিশের লগে বাইচলামী? ওই, সব কয়টা থানায় চল। যুগ পূর্তি অনুষ্ঠান আইজ আমরাই করামু।
এই যে চিতই কেক।