/ জেলী আক্তার
১ম ব্যক্তি :ভাই আপনার ফেসবুক আইডিতে এত বেদনার পোষ্ট দেন, আপনি কি প্রেমে ব্যর্থ? মানে বলতে চাচ্ছিলাম আপনি কি ব্যর্থ প্রেমিক?
২য় ব্যক্তি :কই না তো, আমার পড়াশুনা শেষ করতেই বয়স সাতাশে এলো, প্রেম করার সময় কই? লিখতে ভালো লাগে তাই ফেসবুক বেদনাময়।
১ম ব্যক্তি :না ভাই, তবুও প্রেমে ব্যর্থ না হলে কিভাবে সম্ভব?
২য় ব্যক্তি :আচ্ছা ভাই, সেদিন শুনলাম আপনি নাকি মিষ্টি জাতীয় খাবার একদমই খান না। আচ্ছা ভাই, আপনার কি ডায়াবেটিস?
১ম ব্যক্তি :আরে না, মিষ্টি না খেলেই কি তার ডায়াবেটিস হয়? এতো ভ্রান্ত ধারণা কেন আপনার?
২য় ব্যক্তি :না ভাই তবুও, শুনলাম আপনার বিয়ে ঠিক হয়েছে। পাত্রী পক্ষকে ব্যাপারটা জানাতে হয়।
১ম ব্যক্তি :আরে ভাই, আমি তো শুধু ঠাট্টার এক যুগ উপলক্ষে এতক্ষণ ঠাট্টা করছি। ফেসবুকে বেদনার পোষ্ট যে কেউ করতেই পারে তাই না, এতে ব্যর্থ প্রেমিক হওয়ার কিছু নাই। আসি ভাই, ভালো থাকবেন।
২য় ব্যক্তি :এই তো সোজা রাস্তায় আসছেন।
উদ্ভিদবিজ্ঞান বিভাগ, কুড়িগ্রাম সরকারি কলেজ।