মাগুরা-১ আসনে নৌকা প্রার্থীর পক্ষে গণসংযোগে নার্সেস অ্যাসোসিয়েশন

একাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাভোকেট সাইফুজ্জামান শিখরের নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) নেতাকর্মীরা। 

নির্বাচনী প্রচারণা করেন নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারী, পলি পোদ্দার, রঞ্জনা হাওলাদার, আলতাফ হোসেন, ফয়সালুজ্জামানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং ঢাকা মেডিকেল ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান মোল্লা।

এ সময় নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামী লীগ প্রার্থী অ্যাভোকেট সাইফুজ্জামান শিখর নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আপনারা আমার নির্বাচনী প্রচারণায় এসেছেন তাই আমি কৃতজ্ঞ। আপনারা আমাকে ভোট দিয়ে জনসেবার সুযোগ দিবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন হয়েছে। গত ১০ বছরে ২০ হাজার নার্স সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়েছে। ২০১২ সালে প্রধানমন্ত্রী নার্সদের ৩য় শ্রেণি থেকে ২য় শ্রেণিতে উন্নীত করেছেন। 

আরও পড়ুন: শেখ রাসেলকে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

ইত্তেফাক/এমআই