ঠাকুরগাঁও জেলা পরিষদের অর্থায়নে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তা মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার অপরাহ্নে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক ও সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম এবং পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মেহের এলাহী যৌথভাবে এ নির্মাণ কাজ উদ্বোধন করেন।
এ সময় পীরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরীসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। এ মুরাল নির্মাণে ব্যয় হবে প্রায় ৪ লাখ টাকা বলে নির্মাণ কমিটির সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম জানান।
ইত্তেফাক/নূহু