বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস আতঙ্কে ক্লাস-পরীক্ষা বন্ধের দাবি জানিয়ে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার জানান, বিশ্ববিদ্যালয় বন্ধের ব্যাপারে ১৭ তারিখের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমি আগামীকাল প্রশাসনের সঙ্গে বসবো। তবে ১৭ তারিখের আগে কোনো কিছু করতে পারবো না।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজেরাই ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
রবিবার শেষ খবর পাওয়া পর্যন্ত যোগাযোগ ও সাংবাদিকতা, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইতিহাস, অর্থনীতি এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
ইত্তেফাক/জেডএইচডি