করোনা ভাইরাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার কারণে এখন থেকে অনলাইনে ক্লাস নেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সোমবার (১৬ মার্চ) করোনা ভাইরাস আতঙ্কে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সরকারের নির্দেশের পর এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।
এ বিষয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ড. শেখ শফিউল ইসলাম বলেন, ‘করোনা ভাইরাসের কারণে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই আমরা এখন থেকে অনলাইনে ক্লাস নেব। যাতে শিক্ষার্থীদের পড়ালেখায় কোন ধরনের ক্ষতি না হয়। ’
করোনা ভাইরাসের কারণে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান।
ইত্তেফাক/এসআই/এআর