শহর জুড়ে একটা সিনেম্যাটিক সন্ধ্যা।
বাড়ির দিকে তুমুল ছুটছে কিছু রিকশা।
পাতাদের শিরায় শিরায় মানুষের জন্মমৃত্যু ফোটা,
ছেয়ে গেছে অন্ধকারের মতোন।
পিতার মনখারাপ নিয়ে দাঁড়িয়ে আছে একা পোস্ট অফিস।
একটা বধূ হেঁটে যাচ্ছে...
থলে থেকে উঁকি দিচ্ছে বিষাদাক্রান্ত পুঁইডগা।
ধীরে তার সমস্ত সংসার উবে যাচ্ছে হাওয়ায়।