রাষ্ট্রটোটেম

 

তোমার বাপ-দাদার ভিটে-মাটি নেই বিদ্যে-বুদ্ধি নেই

তুমি চুপ থাকো তোমার কথা বলার অধিকার নেই

তুমি কথা বললে দুর্গন্ধ ছড়ায় তোমার হাতে পায়ে মস্তকে

দগদগে ঘা মাছি ভনভন করে অসহ্য লাগে বিরক্তি লাগে

তুমি গাছতলার মানুষ, তুমি রাষ্ট্রের কী বোঝো?

তুমি বস্তির মানুষ, তুমি সংবিধানের কী বোঝো?

তুমি মজুর, রাজপথের সাথে তোমার সখ্য কিসের?

... বাবদ বাজেটের সবটা ব্যয় হোক, তুমি চুপ থাকো!

সংস্কার ডেভলপমেন্টের নামে কর্তৃপক্ষ ফ্লাট কিনুক বিএম ডাব্লিউ কিনুক, তুমি চুপ থাকো!

তুমি কথা বললে দুর্গন্ধ চুপ থাকলে দুর্গন্ধ হাসলে দুর্গন্ধ

কাঁদলেও দুর্গন্ধ!

তুমি পুরোপুরি পচে গেছ, তুমি পুরোপুরি পচে গেছ!