আমাদের এই দেশ

 

বনে বনে পাখি আর গাছে ফুল-ফল

ছুটে চলা নদী জুড়ে পানি কলকল।

পালতোলা নাও যায় দূর কোনো গাঁয়

মাঝিদের গান শুনি ছোট নৌকায়।

 

ছৈয়ে ঢাকা লাজরাঙা নায়রির মুখ

ভাটিয়ালি সুর শুনে ভরে যায় বুক।

এই দেশে মানুষেরা সরল-অবুঝ

যেদিকেই চোখ যায় দেখবে সবুজ।

 

সবুজের এই দেশে একবার এলে

পারবে না যেতে আর দেশটাকে ফেলে।

এ আমার মমতার ছায়াঢাকা গ্রাম

এইখানে জীবনের ঠিকানা পেলাম।

 

পৃথিবীর মাঝে সেরা আমাদের দেশ

এইখানে পাবে তুমি মায়ার আবেশ।

মায়াডোরে একসাথে মিলেমিশে থাকি

স্মৃতিময় প্রীতি নিয়ে করি মাখামাখি।

 

বুকভরা সুখ আর মুখভরা হাসি

আমাদের এই দেশ বড়ো ভালোবাসি।