ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের ময়নার বাজারে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর ও একটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটায় বলে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ রব্বানী জানান।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জনসভা সফল করার জন্য আওয়ামী লীগের নেতারা মিটিং নিয়ে শিবগঞ্জ বাজারে মিটিংয়ে থাকার সুযোগে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুর অফিসের সামনে থাকা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ মতিনের গাড়ীতে অগ্নি সংযোগ করে দৌড়ে পালিয়ে যায়। এ নিয়ে বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে ওসি তদন্ত গেছেন। তিনি ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।