পুরো বাংলাদেশ জুড়ে মুজিববর্ষ যেমন জমকালো ভাবে উদযাপিত হচ্ছে, তেমনি ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের জন্য বিভিন্ন অফারের ব্যবস্থা করেছে। এখানে রাত্রিযাপনে আসা অতিথিরা মাসব্যাপী উপভোগ করতে পারবেন হোটেলটির ‘সেলিব্রেশন স্টে’ প্যাকেজ মাত্র ৯,৯৯৯ টাকায়। আর এই প্যাকেজের সঙ্গে আছে ব্যুফে ব্রেকফাস্ট। সেইসঙ্গে থাকছে জিম, সুইমিং পুল ব্যবহারের সুবিধা। অতিরিক্ত বুফে খাবার গ্রহণে ৫০% ছাড় , আছে স্পা-তে ৩০% ছাড়। এছাড়াও আছে গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে হোটেলের রন্ধন বিশেষজ্ঞদের প্রস্তুত করা আন্তর্জাতিক মানের বুফে ডিনারের সঙ্গে একটি কিনলে আরেকটি ফ্রি উপভোগ করার সুযোগ জনপ্রতি মাত্র ৩২৯০ টাকায়।