ফ্রেন্ডস্ ফরএভার ফাউন্ডেশন’র জনসচেতনতা

করোনা ভাইরাস সংক্রমণ থেকে জনসচেতনতায় ১৯ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গুলিস্থান থেকে পুরানা পল্টন এবং ২০ মার্চ ৫২ ওয়ার্ড মুরাদপুর এলাকায় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। ফ্রেন্ডস্ ফরএভার ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সাধারণ জনগণের মধ্যে মাস্ক, লিফলেট এবং বিভিন্ন গণপরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো সহ হাতের জীবাণুনাশক স্প্রে বিনামূল্যে প্রদান করা হয়।