কেমন কাটছে বলিউড তারকাদের কোয়ারেন্টাইন জীবন!

করোনা ভাইরাস, বর্তমানের পৃথিবীর সবচেয়ে আলোচিত একটি নাম। বিশ্বের অন্তত ১৯০টি দেশ এই মুহূর্তে কাঁপছে এই ভাইরাসের সংক্রমণে। চীন থেকে শুরু করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেপাল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইতালি, ইরান কোনো দেশই বাদ যায়নি এর সংক্রমণ থেকে। প্রায় অচল পুরো বিশ্ব।

ভারতেও সম্প্রতি দেখা দিয়েছে এই ভাইরাসের সংক্রমণ। সংক্রমণ ঠেকাতে তাই দেশবাসীর প্রতি বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। জনসাধারণের সঙ্গে তাই বাড়িতেই অবস্থান করছেন বলিউডের তারকারা। নিজেদের তারা নিয়েছেন সেলফ কোয়ারেন্টাইনে। তবে বসে নেই কেউই। অবসর সময়ে ভক্তদের জন্য প্রায় সবাই সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ক্যাটরিনা কাইফ থেকে কার্তিক আরিয়ান, কম-বেশি সবাই যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন ছোট ছোট ভিডিও। সেলফ কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মজার ছলে বানানো এই সব ভিডিওতে তাদের কাইকে দেখা যাচ্ছে রান্না করতে, কেউ পরিষ্কার করছেন বাড়ি, কেউ বাসন মাজছেন, কেউ বা ঘর ঝাড়ু দিচ্ছেন কিংবা মুছছেন।

ক্যাটরিনা কাইফ

গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ক্যাটরিনাকে দেখা যায় প্লেট পরিষ্কার করতে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Katrina Kaif (@katrinakaif) on Mar 23, 2020 at 7:37am PDT

কার্তিক আরিয়ান

ক্যাটরিনার মতো কার্তিকও পোস্ট করেছেন বাড়িতে কাজ করার একটি ভিডিও। সেখানে কুকার পরিষ্কার করছিলেন এই বলিউড তারকা।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan) on Mar 23, 2020 at 8:49am PDT


নার্গিস ফাকরি

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে নার্গিস ফাকরিকে দেখা যায় বাড়ি, বাসন এবং কাপড় পরিষ্কার করতে। হয়তো বাড়িতে থেকে বিরক্ত তিনি। অন্তত ভিডিওটির ব্যাকগ্রাইন্ড মিউজিকের মাধ্যমে এমনই বার্তা দেন তিনি

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nargis Fakhri (@nargisfakhri) on Mar 19, 2020 at 4:19pm PDT


হিনা খান

বাড়িতে থাকাকালীন সময়ের এই ভিডিওতে কিছুটা মজার ছলেই বাড়িতে কাজ করা একজন কর্মীর অভিনয় করেন হিনা খান। ঘর মোছা থেকে খাবার তৈরি, যেন সব কিছু আকাই করতে হচ্ছে তাকে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by HK (@realhinakhan) on Mar 21, 2020 at 9:06am PDT


ফাতিমা সানা শেখ

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে ফেলফ কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ঘর ঝাড়ু দিতে দেখা যায়  ফাতিমা সানা শেখকে।

মালাইকা আরোরা

বাড়িতে অলস সময়ে রান্নার ভিডিও বানিয়ে ফেলেছেন মালাইকা আরোরা। মায়ের হাতের একটি রেসিপি ভক্তদের সাথে ভাগাভাগি করেন তিনি। তবে শুধু রেসিপি বলে কিংবা রান্না করেই শান্ত থাকেননি তিনি। রান্নার সাথে সাথে এর গুনাগুনও বলে দিয়েছেন এই অভিনেত্রী।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on Mar 20, 2020 at 10:20pm PDT


ইত্তেফাক/জেডএইচডি