একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শেষ দিন খুলনা মহানগরীসহ জেলার ছয়টি আসনে জাতীয় পার্টি-জেপির নেতাকর্মীরা ১৪ দল সমর্থিত আওয়ামী লীগের প্রার্থীদের নৌকা মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আঃ মজিদ এবং সাধারণ সম্পাদক মো: মোশারেফ হোসেন হাওলাদারের নেতৃত্বে জেলা জেপির নেতাকর্মীরা খুলনা-২ আসনের ১৪দল সমর্থিত প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে খুলনা শপিং কমপ্লেক্স, পিকচার প্যালেস মোড়, কেডি ঘোষ রোড, কেসিসি সুপার মার্কেটে ব্যাপক গণসংযোগ করে।
এ সময় প্রচারপত্র বিলি ও পথসভা করে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েলকে ভোট দিতে নগরবাসীর প্রতি আহবান জানায়।
পথসভায় বক্তৃতা করেন জেপি নেতা আব্দুস সামাদ গাজী, ইঞ্জিঃ শরিফুল ইসলাম, নজরুল ইসলাম খান, ড. এস. এম. জাকারিয়া, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মিলন, আবু জাফর. এসহাক আলী, সোহরাব হোসেন পসারী, আসমা ছিদ্দিকা সুমি, এস. এম. পারেভজ, ড. বেল্লাল হোসেন, ইমরান হোসেন, এইচ এম রায়হান, মোঃ শাহাজাহান রিপন, মিনহাজুল ইসলাম, শাহ জামাল, ডাঃ আব্দুল রাজ্জাক, মো: মাসুম গাজী, আমিনুল, রফিক, হেমায়েত, মামুন, নান্নু, কবির, রিপন প্রমুখ।
আরও পড়ুনঃ চিত্রনায়ক ফারুককে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এরশাদ
এছাড়া খুলনা জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা ১৪দল সমর্থিত খুলনা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী পঞ্চানন বিশ্বাস এমপি, খুলনা-৩ আসনের প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ারন এমপি, খুলনা-৪ আসনের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৩ আসনের প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি এবং খুলনা-৬ আসনের প্রার্থী আক্তারুজ্জামান বাবুর নৌকা প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগ করেন।
ইত্তেফাক/নূহু