আমিনুল ইসলাম
সার্চ সার্চ সার্চ
সৈন্য করে মার্চ
অপারেশন রাতে
সার্চলাইট সার্চ।
গুলি গুলি গুলি
উড়ে মাথার খুলি
গুলির শব্দে ভীত
পালায় পাখিগুলি।
পিলখানা ছাই
রাজারবাগও তাই
হলে হলে লাশ
আমার বোন ও ভাই।
আগুন আগুন আগুন
শহরপোড়া বাগুন
যে যেখানে আছেন
কোমর বেঁধে জাগুন!
সাতই মার্চের ডাক
কোথাও নেই ফাঁক
যার হাতে যা আছে
তা-ই করুন তাক।