করোনায় লণ্ডভণ্ড সারা দুনিয়া। মরণ ব্যাধি এই করোনার ছোবল থেকে বাদ যায়নি বিশ্ব ক্রীড়াঙ্গন। বন্ধ বা স্থগিত হয়ে গেছে বিশ্বেও অনেক অনেক বড় বড় ক্রীড়া ইভেন্ট। প্রাণঘাতী এই ভাইরাসের ছোবলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে স্পেনের অনেক ফুটবল ক্লাব।
খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া সেই ক্লাবগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ৫০০ মিলিয়ন ইউরোর ফান্ড চালু করতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
করোনা ভাইরাস মহামারীর জন্য অনেক ক্লাব মাঠে নামতে পারবে না। এজন্য তারা বঞ্চিত হচ্ছে টিভিস্বত্ব থেকে। এই ফান্ড সেই সব ক্লাবকে সহায়তা করবে। তবে এ অর্থ সাহায্য শোধ করতে পাঁচ বছর সময় পাবে ক্লাবগুলো।
ছেলে ও মেয়েদের অপেশাদার দলগুলোর জন্যও চার মিলিয়ন ইউরোর ঋণের ব্যবস্থা করেছে আরএফইএফ।
ইত্তেফাক/এসআই