দেশব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইল জেলার কালিহাতী থানা পুলিশ কুইক রেসপন্স টিম বা "কিউআরটি " গঠন করেছে। শুক্রবার এই টিম গঠন করা হয়।
যেকোনো জরুরি পরিস্থিতিতে চরাঞ্চলসহ উপজেলার যেকোনো এলাকায় দ্রুত সহযোগিতা প্রদান করবে পুলিশের এই টিম। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ে নির্দেশনায় এই টিম গঠন করা হয়েছে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন।
আরও পড়ুন: দেশে করোনায় আক্রান্ত আরও ৪
তিনি বলেন, সাধারণ জনগণকে সরাসরি যোগাযোগ করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিছু জরুরি ফোন নম্বরও দেওয়া হয়েছে।
করোনা মোকাবেলায় "কিউআরটি" গঠন, মোবাইল টিম গঠন, সচেতনতা কর্মসূচিসহ নানা ধরনের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। তাই তারা এইসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
ইত্তেফাক/এসি