ব্যাচেলরদের নয় বহিরাগতের ঢাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই নির্দেশনা দেওয়া হয়। তবে এ নিয়ে ব্যাচেলরদের আতঙ্কিত না হতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে বাসা ছাড়ার নির্দেশ দেওয়া হয় বলে খবর আসে গণমাধ্যমে। ঢাকায় অবস্থিত বিভিন্ন এলাকার ব্যাচেলররা জানান, পুলিশের বরাত দিয়ে বাড়িওয়ালারা তাদের জানিয়েছে বাসা ছেড়ে দিতে হবে। পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ব্যাচেলর নয়, বহিরাগতদের বাসা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাচেলরদের এভাবে বাসা ছেড়ে দেওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা তা বলতে পারেননি উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমানের।
খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, আমরা ব্যাচেলরদের না, বহিরাগতদের বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছি।
এদিকে রাজধানীতে বহিরাগতদের অবস্থান ঠেকাতে সব আবাসিক হোটেলে রয়েছে কঠোর নজরদারি। র্যাবের পক্ষ থেকে ঢাকার হোটেলগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। যারা অবস্থান করছেন তাদের বিষয়ে স্পষ্ট ধারণা নেওয়া কিংবা নতুনদের গমনাগমনের বিষয়ে তথ্য পেতে কাজ করছে র্যাব সদস্যরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরো পড়ুন: নৌকার মিছিলে ঢলে পড়লেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, হাসপাতালে মৃত্যু
ইত্তেফাক/জেডএইচ