কাকাতুয়া ঢাকা যায়

পুচকির কাকাতুয়া

বলে যাবে ঢাকা সে

একদিন খাঁচা থেকে

মেলে দিলো পাখা সে।

 

উড়ে-উড়ে দূরে যায়

এলো যেই টঙ্গি

পাতিকাক, দাঁড়কাক

হলো তার সঙ্গী।

 

কাকগুলি বড় পাজি

নিলো তারে বাজারে

চৌধুরী হাফিজুল

কিনে নিলো হাজারে!

 

কাকাতুয়া খাঁচাতে

গুটিগুটি পা

কাকগুলি উড়ে গেল

করে কা-কা!