পিরোজপুরের কাউখালীতে জাতীয়পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে গরীব, অসহায় ও দিনমজুরদের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি প্রাঙ্গণে ৫ শত পরিবারের জন্য খাদ্য সহায়তা ৫ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রতিটি পরিবারকে ৮ কেজি করে চাল, ২ কেজি আলু , ১ কেজি ডাল, সয়াবিন তৈল ১ লিটার ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।
আরো পড়ুন: নওগাঁয় ভটভটি-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/এএএম