ম নে র কো ণে উঁ কি

প্রতিদিনই মনের কোণে উঁকি দেয় মন খারাপ করা নানা প্রশ্ন, নানা ভাবনা। কাউকে বলতে না পারা এই ভাবনাগুলো জমে জমে গড়ে ওঠে অপূর্ণতার পাহাড়। এমন নানা ভাবনার কথা আপনিও লিখে পাঠাতে পারেন আমাদের এই নিয়মিত আয়োজনে।

ঠিকানা :বিভাগীয় সম্পাদক, তরুণকণ্ঠ, দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরানবাজার, ঢাকা-১২১৫   

পড়ার টেবিলে বসলেই স্মার্টফোনে হাত যায়। মনে হয়, কিছুক্ষণ ফেসবুকিং করি, তারপর না হয় পড়তে বসব। তারপর কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। এই অভ্যাসটা ছাড়তে চাইছি, কিন্তু পারছি না। কী করতে পারি?

 

উত্তর :অভ্যাস একটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার ফল। আর তাই অভ্যাস বা বদভ্যাস যাই হোক না কেন তা পরিবর্তনে হতে হবে ধৈর্যশীল এবং স্থিরচেতা। লক্ষ্য যদি স্থির থাকে তাহলে এধরনের চর্চা থেকে বেরিয়ে আসা সময়ের ব্যাপার মাত্র। আশার বিষয় হলো ব্যক্তি সচেতনতা আর ইচ্ছা থাকলেই ইন্টারনেটের আসক্তি থেকে বেরিয়ে আসা খুব সহজ। আর এ ক্ষেত্রে যে বিষয়টি না বললেই নয় তা হলো, ফেসবুকিংয়ের জন্য সবসময় সময় পাওয়া যাবে, কিন্তু পড়ালেখার সময়টুকু সঠিকভাবে মূল্যায়ন না করলে ক্ষতির সম্মুখীন হতে হবে। সময়ের মূল্যায়নের মাধ্যমে সঠিক কাজটি করবে আশা করে তোমার সাফল্য কামনা করছি।

রুদমিলা মাহবুব

প্রভাষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়