অ্যাকাউন্ট খুললেই ঢুকবে লাখ টাকা, হাজারো মানুষের ভিড়

ডাকঘরে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুললেই নাকি ঢুকবে লাখ টাকা! এমন খবরের ভিত্তিতে ভোরের আলো না ফুটতেই ডাকঘরের সামনে ভিড় হয়েছে হাজারো মানুষের। এমন ঘটনা ভারতের কোচবিহারের। 

দেশটিতে গত বুধবার ও বৃহস্পতিবার এমন খবরে বিভিন্ন গ্রাম থেকে কোচবিহারে এসেছেন হাজারো মানুষ। দাঁড়িয়ে ছিলেন লম্বা লাইনে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে।   

লাইনে দাঁড়িয়ে থাকা যোগমায়া বর্মণ বলেন, 'জিরো বই করতে এসেছি। শুনেছি মোদী সরকার টাকা দেবে। কত দেবে তা অবশ্য জানি না।'

আরেকজন পার্বতী বিশ্বাস বলেন, 'লোকমুখে শুনতে পারলাম মোদীজি নাকি বলেছেন এই ডাকঘরে জিরো ব্যালান্সে বই করতে বলেছেন। অনেক সুযোগ সুবিধে পাওয়া যাবে।' 

তবে দেশটির ডাক বিভাগ সূত্রের দাবি, এ রকম কোনও নির্দেশ তাদের কাছে আসেনি। এটা ভিত্তিহীন খবর।

কোচবিহারের ডাক বিভাগের এক আধিকারিক রূপক সিংহ বলেন, এ রকম কিছু জানা নেই। তবে তাতে অ্যাকাউন্ট খোলার হিড়িক কমছে না।

আরো পড়ুন: 'যৌন নিপীড়নকারীদের অধিকাংশই পাকিস্তানি' 

ডাক বিভাগ জানায়, বুধ ও বৃহস্পতিবার দুই দিনে কোচবিহারের মুখ্য ডাকঘরে দেড় শতাধিক অ্যাকাউন্ট খোলা হয়। 

তবে এমন পরিস্থিতিতে দেশটির কংগ্রেস ও বিজেপি নেতারা একে অপরকে দোষারোপ করছে।  

ইত্তেফাক/এসআর