‘ব্যস্ততার সঙ্গে নতুন বছর শুরু হবে’

নতুন বছর পুরোদমে চলচ্চিত্রের ব্যস্ততা দিয়ে শুরু করবেন চিত্রনায়ক জিয়াউল রোশান। ইস্পাহানী আরিফ জাহান নির্মাণ করতে যাচ্ছেন তার নতুন চলচ্চিত্র ‘ড্রিম গার্ল’। যেখানে নায়ক হিসেবে দেখা যাবে রোশানকে। ছবিতে তার সাথে জুটি বাঁধবেন নবাগতা অধরা।

জানা গেছে, আগামীবছরের জানুয়ারি মাসে ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। অন্যদিকে বর্তমান ঢাকাই ছবির জনপ্রিয় জুটি সিয়াম ও পূজাকে আবারো জুটি হিসেবে পর্দায় হাজির করতে যাচ্ছেন নির্মাতা রায়হান রাফি। যেখানে সিয়াম ও পূজা ছাড়াও অভিনয় করবেন রোশান।

আরো পড়ুন: আবারো আইটেম গানে মাহি

আগামীবছরের মার্চে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। চলতি বছরটা রোশানের মোটামুটিভাবে গেলেও নতুন বছরের শুরুটা বেশ ভালো কাটবে বলে মনে হচ্ছে।

রোশান বলেন, ‘ব্যস্ততার সঙ্গে নতুন বছর শুরু হবে। এটা আমার জন্য সুখবর। কারণ কাজের মধ্যে থাকতে আমার বরাবরই ভালো লাগে। নতুন বছরটা বেশকিছু নতুন পরিকল্পনা নিয়ে শুরু করতে চাই। আশা করি দর্শকদের সহযোগিতা পাবো।’

ইত্তেফাক/মোস্তাফিজ