মিরপুর মডেল থানায় 'করোনা প্রতিরোধ প্লাটুন'

'এটাও একটা যুদ্ধ। তাই যুদ্ধের জন্য প্রস্তুতির মানসিকতা থেকে এমন নামকরণ করা হয়েছে।'- কথাগুলো বলছিলেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাজিরুর রহমান।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ে দোকানপাট বন্ধ করা বা আড্ডা বন্ধ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আর সে কারণেই স্থানীয়দের নিয়ে কিছু একটা গঠনের চিন্তা থেকে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছে।

তিনি বলেন, স্থানীয়ভাবে অনেকেই পুলিশের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে এই যুদ্ধ মোকাবেলার জন্য অনুরোধ করে আসছিল। তাদের সেই অনুরোধে সাড়া দিয়ে আমরা গঠন করেছি 'করোনা প্রতিরোধ প্লাটুন'।

আরও পড়ুন: পরিস্থিতি স্বাভাবিক হবার পর ১৫ দিন সময় রেখে এইচএসসির সময়সূচি

ওসি বলেন, থানার ৭টি বিটে ‌‘করোনা প্রতিরোধ প্লাটুন’ নিজেরা কর্মকৌশল নির্ধারণ করে থাকে। কর্মকৌশল হিসেবে শুক্রবার সকাল থেকে হ্যান্ড মাইকে বিভিন্ন উদ্বুদ্ধমূলক শ্লোগান প্রদান, জনকল্যাণ সমিতি, মসজিদ কমিটি, বিভিন্ন ক্লাবের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সামাজিক দুরুত্ব ও নাগরিকদের এ সময়ে ঘরে থাকার বিষয়ে আহবান জানানো হয়। এছাড়াও থানা এলাকার সব ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে জনগণকে ঘরে রাখা ও অতিপ্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান বন্ধ করা, মহল্লার মধ্যে সব প্রকার আড্ডা বন্ধ রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইত্তেফাক/কেকে