স্বাস্থ্য সেবায় ২০ বছর ধরে চাকরি, সরকারের 'অবহেলায় করোনায়' মৃত্যু 

যুক্তরাজ্যের জতীয় স্বাস্থ্য পরিষেবায় (এনএইচএস) ২০ বছর ধরে কাজ করতেন থমাস হারভে (৫৭)।রোগীকে সেবা করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হন এবং গত রবিবার বাথরুমে পড়ে যান। পরবর্তীতে তিনি মারা গেছেন। তবে তার মেয়ে তামিরা হারভের অভিযোগ, ব্রিটেন সরকারের অবহেলার কারণে তার বাবার মৃত্যু হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের গুডমায়েস হাসপাতালে শুধু হ্যান্ড গ্লোভস পড়ে রোগীদের দেখাশুনা করতেন থমাস হারভে। কয়েক দিন যাকে সেবা করেন তিনি পরবর্তীতে করোনায় আক্রান্ত হন। 

পরিবারের দাবি, ওই হাসপাতাল  থমাস হারভেকে পিপিই দিলে তার হয়ত মৃত্যু হত না। 

তবে ওই হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, থমাস হারভার যে ওয়ার্ডে কাজ করতেন সেখানে কোন করোনা রোগী ছিলেন না। 

থমাস হারভারের এক কলিগ জানান, থমাস যাকে সেবা করতেন তিনি পরবর্তীতে করোনায় আক্রান্ত হয়েছেন।তিনি আরও জানান, তাকে আইসোলেশনে থাকতে বলা হয় কিন্তু করোনা পরীক্ষা করা হয় না। 

থমাসের মেয়ের আরও অভিযোগ, তার বাবার করোনার লক্ষণের কথা বলে জরুরী সেবাকে জানালেও তারা হাসপাতালে নিতে অস্বীকৃতি জানায়। 

তিনি বলেন, তার বাবার এমন মৃত্যু কারোর কাম্য ছিল না। বিবিসি, সিএনএন,সিএনএ। 

ইত্তেফাক/এসআর