দুর্নীতিগ্রস্থ পাক ক্রিকেটারদের ফাঁসির দাবি তুললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। শুক্রবার (৩ এপ্রিল) তাঁর ইউটিউব চ্যানেলে এমন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি।
ঐ ভিডিও বার্তায় মিয়াঁদাদ বলেছেন,‘স্পট ফিক্সিংয়ের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের কখনও ক্ষমা করা উচিত না। একজন স্পট ফিক্সারের অপরাধ কিন্তু একজন দুষ্কৃতির সমান। তাই দুজনকেই ফাঁসি দেওয়া উচিত।’
এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেও কথা বললেন মিয়াঁদাদ। তার মতে, ‘যাঁরা এক সময় দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, তাঁদের ক্ষমা করা উচিত হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের।’
ইত্তেফাক/এসআই