ফেসবুকে গুজব রটানোর দায়ে গ্রেফতার ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে ফেসবুকে গুজব রটানোর অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

শনিবার ভোর রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ (কাঠগড়া) গ্রামে অভিযান চালিয়ে এ চারজনকে গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন (ডিবি) পুলিশের অতিরিক্ত এসপি উত্তম পাঠকের নেতৃত্বে  এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মনমথ গ্রামের আক্তারুজ্জামানের ছেলে অনিক ও অংকন, বদিউজ্জামানের ছেলে তামিম এবং আ. মান্নানের ছেলে আশিক।

এরা সকলেই ফেসবুকে গুজব রটিয়ে সাধারণ মানুষের মাঝে আতংক সৃষ্টির চেষ্টা চালান। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।   

ইত্তেফাক/জেডএইচ