/ সহস্র সুমন
টয়লেট পেপার পাচ্ছিলাম না। তিন স্টোর খুঁজে ম্যাকলন নামে একটা স্টোরে পেলাম। মাত্র দুটা প্যাকেট ছিল, দুটাই নিলাম। বিল নিচ্ছিলেন এক হোয়াইট মহিলা। মধ্যবয়স্কা সুন্দরী। উনি বললেন, অনেক খুঁজে এখানে পেয়েছো?
বললাম, ‘হ্যাঁ। তাও তো শেষ হয়ে গেলো তোমার এখানে।’
দাম দিয়ে বললাম, ‘থ্যাংক ইউ ভেরি মাচ।’
উনি রোলগুলো দেখিয়ে বললেন, ‘এনজয়।’
বুঝলাম না, টয়লেট পেপার কিভাবে এনজয় করে!!