নির্বাচনের তথ্য সরবরাহে সোনারগাঁও হোটেলে পিআইডির মিডিয়া সেন্টার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তথ্য সরবরাহের জন্য রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মিডিয়া সেন্টার চালু করেছে তথ্য অধিদফতর (পিআইডি)। আগামী ৩১ ডিসেম্বর মাঝরাত পর্যন্ত এ সেন্টার অব্যাহতভাবে খোলা থাকবে।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে এ মিডিয়া সেন্টারে একটি ‘ওয়ার্কস্টেশন’ ও একটি ‘ব্রিফিং’ কক্ষ রয়েছে।

মিডিয়া সেন্টারের যোগাযোগের জন্য ফোন নম্বর- ৫৫০২৮০৩৫, ৫৫০২৮০৩১ ও ৫৫০২৮০৩২। বাসস

আরও পড়ুন: লিভারপুল ছাড়ার হুমকি সালাহর, নেপথ্যে ইসরাইলি ফুটবলার

ইত্তেফাক/এমআই