ঢাকা মেডিকেলের আইসোলেশন ইউনিটে একজনের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ইউনিটে আবুল বাশার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে এসে ঢাকা মেডিক্যালে ভর্তি হয়েছিলেন।

আরো পড়ুন : নারায়ণগঞ্জ লকডাউন প্রয়োজনে কারফিউ দাবি আইভি ও শামীম ওসমানের

আবুল বাশার ব্রেইন স্টোক নিয়ে শনিকার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যালের মেডিসিন ইউনিটে ভর্তি হয়। পরে শ্বাসকষ্ট হলে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন রবিবার দুপুর সোয়া ১২টার দিকে মারা যায়। স্বজনরা বিকেলে মৃতদেহ নিয়ে গ্রামে চলে গেছে।

ইত্তেফাক/ইউবি