বেগম খালেদা জিয়া

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ২০১৯ সাল শুভাশুভ মিশ্র সম্ভাবনাময়। তাঁর শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। মাঝেমধ্যেই তিনি অসুস্থবোধ করবেন। তিনি কোনো ধরনের অস্ত্রোপচারের সম্মুখীন হতে পারেন। জাতীয় নেত্রী হিসেবে তাঁর ইমেজ অক্ষুণ্ন থাকতে পারে। ব্যক্তিগতভাবে বিবিধমুখী আইনি জটিলতায় তিনি কিছুটা মানসিক বিষণ্নতায় ভুগতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে এবং দলের অভ্যন্তরে তাঁর প্রভাব প্রতিপত্তি অক্ষুণ্ন থাকলেও ঘরের শত্রু বিভীষণের অভাব হবে না। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। নানা কারণে তাঁর কারা মুক্তি বিলম্বিত হতে পারে।