বৃশ্চিক রাশি

Scorpio

[২৪ অক্টোবর - ২১ নভেম্বর]

শাসক গ্রহ :মঙ্গল

বৈশিষ্ট্য :পানি

শুভ সংখ্যা :৯

রং :নীল, ঘিয়ে, চকোলেট, সবুজ ও লাল

রত্ন :রক্ত প্রবাল, হলদে পোখরাজ ও ক্ষেত্রবিশেষে পান্না ও হীরে

ধাতু :লোহা ও ইস্পাত

শুভ দিন :মঙ্গলবার

সঙ্গী/সঙ্গিনী :কর্কট, মীন

জে নে  নি ন  আ প নি  কে ম ন  বৃ শ্চি ক

বৃশ্চিকের স্পর্শ হতে পারে শীতল, কোমল আবার গরমও। এদের স্পর্শকাতর মনোভাব সবচেয়ে বড় দুর্বলতা। অতি সহজে এরা আঘাতপ্রাপ্ত হয় এবং পাল্টা আক্রমণ করে বসে। ফল হয় মারাত্মক। বৃশ্চিক মানুষই শারীরিক দিক থেকে শক্ত-সমর্থ। তাদের শারীরিক বৈশিষ্ট্যগুলো লক্ষণীয়ভাবে দৃঢ়, তীক্ষ এবং পরিষ্কার। তাদের নাক হবে খাড়া, কখনো কখনো টিয়ার ঠোঁটের মতো। সাধারণত তাদের গায়ের রঙ হয় মলিন, যেন প্রায় স্বচ্ছ, এবং তাদের ভ্রু মোটা। তা নাকের উপরে এসে মিলিত হয়। বৃশ্চিকের উপস্থিতিতে আপনি মৃদু কোলাহল আর তীব্র গতিময় প্রাণশক্তির আভাস পাবেন, আর সেটাই আপনার কাছে তার পরিচয় তুলে ধরবে। সে যতই শান্ত থাকতে চাক না কেন তার এই তীব্র প্রাণ উদ্দীপনাকে লুকিয়ে রাখতে পারবে না। ব্যক্তিত্বের উপর এমন বৃশ্চিকের প্রবল নিয়ন্ত্রণ দেখে অনেককেই ঈর্ষাকাতরতায় ভুগতে হয়। যত তীব্রভাবেই তাদের আবেগে নাড়া লাগুক না কেন, বৃশ্চিকদের শীতল এবং ভাবলেশহীন মুখে সে ছাপ কমই দেখা যায়। এই মানুষগুলো স্বেচ্ছায় এবং গৌরবের সঙ্গেই নিজেদের মুখে ভাবলেশহীনতা ফুটিয়ে তোলে। তাদের হাসি খুব দুর্লভ, তবে সেটা নিখাদ। তাদের শরীরও তাদের অভিব্যক্তির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে। হঠাত্ করে লাফিয়ে ওঠা, হঠাত্ যাত্রা শুরু করা কিংবা ভীত আচরণ করা এসব তাদের মধ্যে দুর্লভ। বিব্রতকর পরিস্থিতিতে যেমনি সে কুণ্ঠিত হয়ে উঠবে না তেমনি অহংকার করার মতো পরিস্থিতিতে ফুলেও উঠবে না। নিজের প্রতিক্রিয়াকে সে চরমভাবে দমিয়ে রাখে, কেননা বৃশ্চিক অন্যদের স্বভাব এবং উদ্দেশ্যকেই বিরামহীনভাবে খুঁজতে থাকে, এবং একই সঙ্গে নিজেকে অন্যের সম্ভাব্য অনুসন্ধানী চোখের দৃষ্টি থেকে মুক্ত রাখে। এ ব্যাপারে সে অত্যন্ত দক্ষ। বৃশ্চিকদের স্বাস্থ্য তাদের স্বভাবের প্রতিফলন ঘটায়। এই রাশির জাতক-জাতিকারা সর্বদা উদ্যমী বলে নিজের লক্ষ্যে পৌঁছাতে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। তাই সফলতা তাদের হাতে এসে ধরা দেয়।

বৈশিষ্ট্য

প্রতীক :গভর্নর বা পরিদর্শক

জলীয় বৈশিষ্ট্য :দৃঢ় প্রতিজ্ঞ, উদ্যমী, আবেগ্রবণ, তীব্র বিচারশক্তি, স্বাধীন

ব্যক্তিত্ব :আত্মনির্ভরশীল, চালাক, দৃঢ়প্রতিজ্ঞ, উত্তেজনাপ্রবণ, অক্লান্ত কর্মশক্তি, উদ্যমশীল, বিদ্রূপাত্মক, প্রতিহিংসাপরায়ণ, মনোযোগী, অভিজাত

বিখ্যাত ব্যক্তি

পাবলো পিকাসো, এজরা পাউন্ড, মাদাম কুরি, ইন্দিরা গান্ধী, ম্যারাডোনা, বাদশা ফাহাদ, আলবেয়ার কামু, কিরো, গাদ্দাফী, মীর মোশারফ হোসেন, সম্রাট আওরঙ্গজেব, শামসুর রাহমান, জামিলুর রেজা চৌধুরী, ব্যারিস্টার রফিকুল হক, রুনা লায়লা, আলী যাকের, আসাদুজ্জামান নূর।

কেমন যাবে ২০১৯ বিশেষজ্ঞের চোখে 

ধনপতি বৃহস্পতি ও আয়পতি বুধ বছরের শুরুতে স্বক্ষেত্রে অবস্থান করছে। আশা করা যায়, এ বছর বৃশ্চিক রাশির জাতক-জাতিকার আর্থিক দিক ভালো যাবে। একাধিক সূত্র থেকে অর্থাগম হতে পারে। তবে ব্যয়পতি শুক্র ব্যয়স্থানে চন্দ্রের সঙ্গে বসে আছে। ফলে নানা কারণে ব্যয়াধিক্য দেখা দিতে পারে। দশমপতি রবি দ্বিতীয় অবস্থান করছে। ফল কর্মপরিবেশ অনুকূল থাকবে।। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। মায়ের কোনো ধরনের দুরারোগ্য ব্যাধি ধরা পড়তে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাবে না। মাঝেমধ্যে ভুল বোঝাবুঝি পরিহার করার চেষ্টা করুন। অসুস্থ পিতার শরীর-স্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিতে পারে। শিক্ষার্থীদের জন্য বছরটি শুভ সম্ভাবনাময়। পড়াশোনায় মনোযোগী হলে ভালো করবেন। বছরের দ্বিতীয়ার্ধে দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। এ সময় অবিবাহিতদের কারও কারও বিয়ে হতে পারে। অনাকাঙ্ক্ষিত ব্যয় রোধ করার চেষ্টা করুন। বছরের অধিকাংশ সময় বৃহস্পতির বৃশ্চিকে অবস্থানের ফলে আত্মমর্যাদাবোধ বৃদ্ধি পাবে। অন্যান্য দিক ভালো যেতে পারে।