ধনু রাশি

Sagittarius

[ ২২ নভেম্বর - ২১ ডিসেম্বর ]

শাসক গ্রহ :বৃহস্পতি

শুভ সংখ্যা :৩

রং :হলুদ, বেগুনি, ক্রিম

রত্ন :এমিথিস্ট, পোখরাজ

ধাতু :রুপা, প্লাটিনাম

শুভ দিন :বৃহস্পতিবার

সঙ্গী/সঙ্গিনী :মেষ, সিংহ, ধনু

জে নে  নি ন  আ প নি  কে ম ন  ধ নু

জুপিটার নিয়ন্ত্রিত ধনুর দৃষ্টি চড়ুইয়ের দৃষ্টিশক্তির মতোই প্রখর এবং উজ্জ্বল। ধনুরা সাধারণত অস্থির প্রকৃতির। তারা এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে বা বসতে ঘৃণাবোধ করে। যেকোনো পার্টিতে যান, এবং সেখানে সবচেয়ে প্রাণবন্ত দলটিকে লক্ষ্য করুন। হাসি খুশি এবং আনন্দে আপ্লুত যে মানুষটি ওখানে বসে আছে, সে একজন ধনু এবং সে একটু আগেই এমন একটি কথা বলেছে যে সবাই স্তব্ধ হয়ে গিয়েছে। কিন্তু কী ঘটেছে তা সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। যখন সে তার বক্তব্য নিয়ে ঘটিত স্তব্ধতার কারণ অনুধাবন করতে পারবে তখন অবশ্য তাকে কিছুটা হতভম্ব মনে হবে এবং দলটিতে তার চারপাশের মানুষগুলোকে দেখে মনে হবে যেন তারা এক একটি ধারালো ছুরির ফলা। মুখে একটা প্রফুল্ল হাসি এনে ধনু এমন একটা মন্তব্যে করে বসতে পারে যা কেউ কল্পনাও করেননি। সেক্ষেত্রে ধনুর বন্ধুদেরকে বলছি, নিজের মেজাজ ঠাণ্ডা রাখুন। পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কিন্তু ভাববেন না সে আসলেই কাউকে ইচ্ছে করে কষ্ট দিতে চায়। না, মনের ভেতরে তার আপনার জন্য একটা যত্নের জায়গা তৈরি আছে। বিষয় হলো ধনুদের মধ্যে জটিলতা কিংবা ক্ষুদ্রতার ছিটে ফোঁটা মাত্র নেই। সে নিষ্কলুষভাবে তার কষ্টদায়ক কথাগুলো বলে ফেলে। সে যে কাটা ঘায়ে নুনের ছেটা দিতেও ছাড়ে না, সেটা আসলে ঘা সারাতে গিয়েও তার অদক্ষতাই তুলে ধরে। অধিকাংশ ধনুই আন্তরিকভাবে চায় যে আপনি প্রাণবন্ত হয়ে উঠুন। অন্তত, এটাই তারা করতে চেষ্টা করে। কিন্তু নিজের সদিচ্ছাকে ফলাতে গিয়ে প্রায়ই তারা অঘটন ঘটিয়ে বসে। বহির্মুখীই হোক কিংবা আত্মকেন্দ্রিক, ধনুরা সব সময়ই হূদয়কে উদ্দীপ্ত করতে পছন্দ করে। সেই সব দুর্লভ কিছু ধনু যারা তেমন একটা কথাবার্তা বলে না, তারা হয়তো মনে মনে এমন চমত্কার কোনো পরিকল্পনা করছে যেটা বিশ্বকে চমকে দিতে পারে। তার জিহ্বা যখন স্থির তখন তার মস্তিষ্ক আরও ব্যস্ত। আর এই রাশির প্রভাব পুরোটাই অজ্ঞাতে তার স্বভাবের মধ্যে রয়ে গেছে।

বৈশিষ্ট্য

প্রতীক :জ্ঞানী, উপদেষ্টা, তীরন্দাজ

আগ্নেয় বৈশিষ্ট্য :কৌতূহলী, অকপট, আবেগী,

অস্থির, প্রকৃতিপ্রেমী, ধৈর্যহীন, উদার, ক্রীড়ানুরাগী। ব্যক্তিত্ব :চঞ্চল, নীতিবান, আগ্রহী, অকপট,

অকুতোভয়, উচ্চাভিলাষী, দার্শনিক, তার্কিক, সত্যবাদী।

বিখ্যাত ব্যক্তি

আলবার্তো মোরাভিয়া, টমাস কার্লাইল, সোনিয়া গান্ধী, বিটোফেন, ব্রেজনেভ, মার্ক টোয়েন, উইনস্টন চার্চিল, কামরুল হাসান, টিপু সুলতান, জগদীশ চন্দ্র  বসু, জাঁ লুক গদার, মুনীর চৌধুরী, রফিকুন নবী, বেলাল চৌধুরী, সেলিনা হোসেন।

কেমন যাবে ২০১৯ বিশেষজ্ঞের চোখে 

অগ্নিরাশি ধনুতে বছরের শুরু থেকেই শনি রয়েছে এবং শনি সারা বছরই এ রাশিতে অবস্থান করবে। রাশ্যাধিপতি বৃহস্পতি থাকবে দ্বাদশে। ফলে বছরটি অগ্নিরাশি ধনুর জাতক-জাতিকার জন্য মিশ্র-ফলদায়ক হতে পারে। ব্যয়াধিক্যের আশঙ্কা আছে। পক্ষান্তরে মাতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রত্যাশা পূরণের জন্যও বছরটি শুভ। কিন্তু শনির প্রভাবে কাজকর্ম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। চাকরিজীবীরা কর্মস্থলে বিবিধমুখী সমস্যার-সম্মুখীন হতে পারেন। কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে মাথা খাটিয়ে পরিস্থিতি মোকাবিলা করলে সামলে উঠতে পারবেন। বছরের অধিকাংশ সময় কেতু স্বক্ষেত্রে এবং রাহু সপ্তমে থাকবে। ফলে শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। ঘরে-বাইরে নানাক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারেন। দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। স্বামী বা স্ত্রীর অসুস্থতার জন্যও মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। শিক্ষার্থীদের জন্য সামগ্রিকভাবে সময় অনুকূল থাকবে। তবে মন মাঝেমধ্যে বিক্ষিপ্ত হতে পারে। জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলেও কনিষ্ঠদের সঙ্গে মাঝেমধ্যে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। এক্ষেত্রে কিছুটা কৌশলী হলে ভালো করবেন। শত্রু সম্পর্কে সারা বছরই সতর্ক থাকার চেষ্টা করুন।