মীন রাশি

Pisces

[ ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ ]

শাসক গ্রহ :বৃহস্পতি

শুভ সংখ্যা :৭

বৈশিষ্ট্য :পানি

রং :সাদা, নীল, সবুজ

ধাতু :রুপা

রত্ন :রক্ত প্রবাল, হলুদ পোখরাজ, মুনস্টোন

শুভ দিন :বৃহস্পতি ও সোমবার

সঙ্গী/সঙ্গিনী :কর্কট, বৃশ্চিক

জে নে  নি ন  আ প নি  কে ম ন  মী ন

মীনদের আচরণ ও অলসতাপূর্ণ ভালোমানুষীর কারণে এরা সবাই খুব দ্রুত সবার প্রিয় মানুষটি হয়ে উঠেন। নিজেদের স্বপ্ন এবং জীবন যাপনের ব্যাপারে নিজস্ব স্টাইলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছাড়া অন্য সব বাধার ব্যাপারেই তারা খুবই নির্লিপ্ত। অপমান, অপবাদ, ঝগড়া-বিবাদ এসব ব্যাপারেও তারা একেবারেই ভাবলেশহীন। অন্য রাশিগুলোর বৈশিষ্ট্য নিয়ে গঠিত একটি জটিল রাশি। মীনের স্বভাবে অন্যান্য রাশিগুলোর বৈশিষ্ট্যের মিশ্রণ থাকে, আর সেটা বহন করা একজন মীন জাতকের পক্ষে যথেষ্ট কঠিন হয়ে দাঁড়ায়। যত বেশি শৈল্পিক ও সৃষ্টিশীল পরিবেশ হবে, এবং যত বেশি অবসর এবং দুর্বোধ্য পরিবেশ হবে তত বেশি মীনকে এমন স্থানে খুঁজে পাওয়া যাবে।  বিয়ের সূত্রে কিংবা উত্তরাধিকার সূত্রে না পেলে মীনদের মধ্যে কাড়ি কাড়ি টাকাওয়ালা মানুষ তেমন একটা নেই। তাই বলে টাকার বিরুদ্ধে তাদের কোনো ক্ষোভ নেই। আর দশটা রাশির মানুষরা যাকে পুরোনো কয়েন হিসেবে বিবেচনা করেন, মীন সেগুলো আনন্দ সহকারে গ্রহণ করে নিজের কাছে স্বযত্নে সাজিয়ে রাখবে।

নেপচুনসুলভ বৈশিষ্ট্যের অধিকারী যেকোনো হূদয় সাধারণত লোভহীন হয়। মীনও তার ব্যাতিক্রম নয়। তাদের মধ্যে তীব্রতার অভাব লক্ষ্য করা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এরা ভবিষ্যতের ব্যাপারে পুরোপুরি পরোয়াহীন হয়। আশপাশের সবাই যখন মাথা গোঁজার ঠাঁই খুঁজতে ফ্ল্যাটের দাম কমলো কী বাড়লো সেই চিন্তাতে অধীর, মীন হয়তো তখন ভাবছেন নিজের পছন্দের কোনো পারফিউম একটা এক্সট্রা কিনে রাখবার কথা। বর্তমানকে ঠাণ্ডা মাথায় মেনে নেওয়ার ক্ষমতা রয়েছে। স্রোত বেয়ে উপরে উঠার যুদ্ধটা সত্যিকার মাছ কিংবা আমাদের মীন উভয়ের জন্যই কষ্টকর। তাদের জন্য অনেক সহজ বরং স্রোত যেদিকে তাকে বয়ে নিয়ে যায় সেদিকেই ভেসে যাওয়া। কিন্তু উজানের দিকে যাওয়াটাই মীনদের পথে একমাত্র চ্যালেঞ্জ এবং সত্যিকার শান্তি ও সুখ অর্জনের একমাত্র পথ। মীনের কল্পনামক্তি এবং বুদ্ধিমত্তা যেখানে প্রয়োগের সুযোগ আছে সেখানে মীন দারুণ জনপ্রিয়তা অর্জন করতে পারে।

বৈশিষ্ট্য

প্রতীক :মাছ বা কবি

জলীয় বৈশিষ্ট্য :শান্ত, সদয়, স্পর্শকাতর, প্রায়ই বিমর্ষ, নৈর্ব্যক্তিক আমুদে।

ব্যক্তিত্ব :গোপনীয়তাপ্রিয়, আধ্যাত্মিক, কাব্যিক, মেজাজি সংবেদনশীল, বাস্তবতাবর্জিত, পলায়নপর, ভদ্র, উদ্দেশ্যহীন।

বিখ্যাত ব্যক্তি

আলবার্ট আইনস্টাইন, জন স্টাইনবেক, ভিক্টর হুগো, ইউরি গ্যাগারিন, বব ফিশার, লিজ টেলর, সম্রাট হুমায়ুন, গ্রাহাম বেল, ইবসেন, আল্লামা ইকবাল, জাদুকর পিসি সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কাইয়ুম চৌধুরী, ফেরদৌসী প্রিয়ভাষিণী, ফরিদুর রেজা সাগর, তামিম ইকবাল।

কেমন যাবে ২০১৯ বিশেষজ্ঞের চোখে 

জলজ রাশি মীনের জাতক-জাতিকার জন্য বছরটি শুভ সম্ভাবনাময়। স্বক্ষেত্রে রাশ্যাধিপতি বৃহস্পতির দৃষ্টির ফলে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করা সহজ হতে পারে। বছরটি ব্যক্তিত্ব বিকাশেও সহায়ক হবে বলে আশা করা যায়। যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় বিপর্যস্ত হওয়ার আশঙ্কা আছে। দশমে অবস্থিত শনি কর্মক্ষেত্রে কোনো ধরনের বৈরিতার সম্মুখীন করতে পারে। তবে দশমে রবিও অবস্থান করছে। ফলে শনির প্রভাব যতটা প্রকট হতে পারত ততটা না হওয়ার সম্ভাবনাই বেশি। ধনপতি মঙ্গল বছরের শুরুতে মীনে অবস্থানের ফলে আর্থিক দিক ভালো যাবে। স্বামী বা স্ত্রীর শরীর থেকে রক্তক্ষরণের আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। অর্শরোগীদের এ ব্যাপারে বছরের শুরু থেকেই সতর্ক থাকতে হবে। তা ছাড়া মীন রাশির কোনো জাতক-জাতিকা এমন কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারেন যা সহজে নিরাময়যোগ্য নয়। শিক্ষার্থীদের বছরের শুরু থেকে পড়াশোনায় সতর্ক থাকতে হবে। অসতর্কতা জনিত কারণে শিক্ষার্থীদের কারও কারও সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো জটিলতার সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে যেকোনো পক্ষ কারও দ্বারা প্ররোচিত হয়ে বিভ্রান্ত হতে পারেন। সন্তান সংশ্লিষ্ট বিষয়ে কারও সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অন্যান্য দিক ভালো হতে পারে।