করোনায় আর ঘরে থাকতে রাজি নয় বায়ার্ন মিউনিখ

মহামারি করোনা ভাইরাসের কারণে বিশ্বের সব বড় বড় ক্রীড়া আসর বন্ধ বা স্থগিত হয়ে গেছে।  যার মধ্যে রয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগও। উইয়েফা লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এমনকি আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল টুর্নামেন্টও স্থগিত করা হয়েছে। 

বিশ্বব্যাপি এমন করোনা আতঙ্কের মধ্যে ফুটবলবিহীন বেশিদিন বসে থাকতে রাজি নয় বায়ার্ন মিউনিখ। করোনায় ম্যাচ স্থগিত হওয়ার পর প্রথম দল হিসেবে চলতি মৌসুমের বুন্দেসলিগা অভিযানের জন্য সোমবার (০৬ এপ্রিল) অনুশীলনে ফিরেছে জার্মান চ্যাম্পিয়নরা।

এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রথম দল হিসেবে ছোট গ্রুপে সোমবার থেকে অনুশীলন শুরু করছে বায়ার্ন মিউনিখ। সরকার এবং তার সঙ্গে সম্পর্কিত কর্তৃপক্ষের কর্মনীতির সহায়তায় তা হচ্ছে। অনুশীলন চলবে জনগণের উপস্থিতির বাইরে।’ 

শুক্রবার (০৩ এপ্রিল) হানসি ফ্লিককে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পরপরই অনুশীলন শুরু করেছে বায়ার্ন। ৫৫ বছর বয়সী জার্মান কোচের সঙ্গে ২০২৩ সাল পযর্ন্ত চুক্তি করেছে ক্লাবটি।

করোনার কারণে ১৩ মার্চ স্থগিত হয় বুন্দেসলিগা। জার্মান ফুটবল লিগ সুপারিশ করেছিল ৫ এপ্রিল পযর্ন্ত ক্লাবগুলোকে অনুশীলন না করতে।

ইত্তেফাক/এসআই