স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকদের পিপিই দিচ্ছে ‘স্নোটেক্স’

 ‘স্নোটেক্স গ্রুপ’ করোনা ভাইরাস সংক্রমণের সংকটময় এই পরিস্থিতিতে ৫০ হাজার পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) তৈরি করতে যাচ্ছে স্নোটেক্স। এর মধ্যে প্রাথমিকভাবে ১৭ হাজার পিপিই বিজিএমইএ, এম অ্যান্ড এস এবং বুয়েটের সহায়তায় বিনামূল্যে সরবরাহ করা হবে স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকদের মাঝে। অবশ্য প্রস্তুতকৃত ৫০০ পিপিই সরাসরি চিকিত্সকদের কাছে সরবরাহ করা হবে তাদের মতামত সংগ্রহের জন্য। পরবর্তী সময়ে তাদের মতামতের ভিত্তিতে পিপিই’র প্যাটার্ন পরিবর্তন বা সংযোজন করা হতে পারে।  এছাড়াও পিপিই বিক্রয়ের ক্ষেত্রে অলাভজনক হিসাবে কাজ করবে প্রতিষ্ঠানটি। এসব পিপিই তৈরিতে কাপড়ের টেস্টিং পেরিমিটার—৩০ সেকেন্ড ৩ পিএসআই চাপে, সেলায়ের পরে শতভাগ সিমসিলিং টেপ ব্যবহার করা হয়। ইতোমধ্যে ডিজি হেলথ থেকে বুয়েট এই পিপিই’র জন্য অনুমোদন নিয়েছে।