কোভিড-১৯ মোকাবেলায় স্বেচ্ছাসেবীদের পাশে লা রিভ

 

কোভিড-১৯ দেখা দিয়েছে বাংলাদেশেও। এই মুহূর্তে যার যা সামর্থ্য তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে সবাই। পিছিয়ে নেই দেশের ফ্যাশন ব্র্যান্ডগুলোও। করোনার বিরুদ্ধে লড়তে নিজস্ব কারখানায় পোশাকের বদলে স্বেচ্ছাসেবীদের জন্য মাস্ক এবং পিপিই এপ্রোন তৈরি করছে লা রিভ। পিপিই বা পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্টের দুইটি গুরুত্বপূর্ণ অংশ, এপ্রোন এবং মাস্ক তৈরিতে নিজস্ব ফ্যাক্টরির পূর্ণ ক্ষমতা প্রয়োগ করছে ব্র্যান্ডটি। লা রিভ’র প্রধান নির্বাহী পরিচালক এবং ডিজাইন টিমের প্রধান মন্নুজান নার্গিস বলেন, ‘স্বাধীনতার ৪৯ বছরে এসে সারাবিশ্বের সাথে আরেকটি বিপর্যয়ের সম্মুখীন হয়েছি আমরা। পিপিই এপ্রোন এবং মাস্কের যোগানে লা রিভ নিজের সামর্থ্যের একটি অংশ যোগ করার চেষ্টা করছে।’ জরুরি অবস্থা মোকাবেলার জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং স্বেচ্ছাসেবীদের মাঝে এই পিপিই এপ্রোণ ও বিশেষ মাস্কটি বিতরণ করা হবে বলে জানিয়েছে ব্র্যান্ডটি।