রাজশাহীতে আইসোলেশনে নাটোরের যুবক 

রাজশাহীর আইসোলেশন ওয়ার্ডে (আইডি হাসপাতাল) আরেকজনকে ভর্তি করা হয়েছে। নাটোরের বাগাতিপাড়া থেকে ওই যুবককে রাজশাহীতে পাঠানো হয়েছে। এদিকে রামেক করোনা ল্যাবে সোমবার আরও ৩১টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। 

ল্যাবের ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার জানান, ৩১টি নমুনার মধ্যে রাজশাহীর ৬টি, বগুড়ার ৬টি, চাঁপাইনবাবগঞ্জের ১০টি, নাটোরের ৮টি ও নওগাঁর ১টি। রামেকে ১লা এপ্রিল ল্যাব চালুর পর এনিয়ে ৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় চিকিৎসাধীন নার্সকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

আরো পড়ুন: করোনা: রাজশাহী ‘লকডাউন’ ঘোষণা

সোমবার রাজশাহীতে করোনা চিকিৎসা টিমের আহ্বায়ক ডা. আজিজুল হক আজাদ এ তথ্য দিয়ে জানান, রামেক হাসপাতালের অবজারভেশন ওয়ার্ডে পাঁচজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তাদের মধ্যে তিনজনের অবস্থার উন্নতি হওয়ায় দুপুরে ছেড়ে দেয়া হয়েছে। আশা করা হচ্ছে বাকি দুজনকে মঙ্গলবার দুপুরে ছেড়ে দেয়া হবে। 

ইত্তেফাক/এএএম