করোনা সংক্রমণ বিস্তার রোধে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নারায়নপুর বাজার ও খাদেরগাঁও ইউনিয়নের বাজারগুলোতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন।
জানা যায়, বেআইনীভাবে রডসিমেন্টর দোকান, কসমেটিকসের দোকান, চায়ের দোকান ও ইলেকট্রনিকসের দোকান চালু রাখার অপরাধে ৭ জন অসাধু ব্যবসায়ীকে ১৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী খোরশেদ আলমসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ( ভূমি) নুশরাত শারমিন বলেন,গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে।
খুব বেশি প্রয়োজন না হলে কেউ ঘর থেকে বের হবেন না। একটু সচেতন হলেই আমরা এটা প্রতিরোধ করতে পারব।
ইত্তেফাক/আরকেজ