মতলব উত্তরে এক যুবকের শরীরে করোনা শনাক্ত

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় এই প্রথম এক যুবক (৩০) করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ওই যুবকের পৈত্রিক বাড়ি রংপুরে। তিনি  নারায়ণগঞ্জের বন্দর একটি বেসরকারি কারখানায় চাকরি করতেন। সেখানে থাকা অবস্থায় তিনি জ্বরে আক্রান্ত হন। গত ৫ এপ্রিল জ্বর নিয়ে মতলব উত্তর উপজেলায়  নানা শ্বশুরের বাড়িতে আসেন।

সন্দেহভাজন রোগী হিসেবে গত ৬ এপ্রিল নমুনা সংগ্রহেরর জন্য তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। নমূনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর পর বৃহস্পতিবার রাতে রিপোর্ট করোনা পজেটিভ বলে জানা যায়।

আরও পড়ুন: কোভিড-১৯ সৃষ্ট পরিস্থিতিতে আইনী সেবার হেল্পলাইন চালু

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ ও মতলব উত্তর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার রাতেই তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেসনে নিয়ে আসা হয়। তবে এখন পর্যন্ত কোনো বাড়ি লগডাউন করা হয়নি।

এদিকে এ রিপোর্ট প্রকাশের আগের দিনেই চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান।

ইত্তেফাক/এসি