ব্রিটেনের সুপারশপে সুপার ভিড়

ব্রিটেনের সুপারশপগুলোতে গ্রাহকদের ভিড় সামাল দিতে হিমশিম খেয়ে যাচ্ছেন দোকানিরা। নভেল করোনা ভাইরাসের কারণে লকডাউনের আগে মানুষ যেসব কেনাকাটা করেছিলেন তার মজুত ফুরিয়ে যাওয়ার পাশাপাশি ইস্টারের দীর্ঘ ছুটির কারণে ভোক্তারা ভিড় করছেন দোকানগুলোতে। লকডাউনের কারণে অন্য দোকানগুলোর তুলনায় সুপারশপগুলোতে বিক্রি বেড়েছে প্রায় ২০ শতাংশ।